Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৯:১২ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » আগামী দিনগুলো হবে স্বস্তির: নুরুল হক
১৪ April ২০২৬ Tuesday ৭:২৯:১৩ PM
Print this E-mail this

আগামী দিনগুলো হবে স্বস্তির: নুরুল হক


গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সবাই সহযোগিতা করলে আগামী দিনগুলো দেশের মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদের সামনে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক আরও বলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে।

তিনি বলেন, নতুন বছর সবার জীবনে আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ বয়ে আনুক। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের আগে সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী নুরুল হক। এতে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দ উজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিমসহ অনেকে।

এর আগে প্রতিমন্ত্রী সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়ন কাজ এবং উপজেলা প্রশাসন পরিচালিত উপকূল পাঠাগারের উদ্বোধন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com