Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১২:১০ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে নিজেকে পুলিশ দাবি পিকআপচালকের, অতঃপর…
১৫ April ২০২৬ Wednesday ১০:০৬:০৬ PM
Print this E-mail this

গৌরনদীতে নিজেকে পুলিশ দাবি পিকআপচালকের, অতঃপর…


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে চেকপোস্ট পার হওয়ার সময় নিজেকে পুলিশ পরিচয় দেওয়ায় সাত্তার হোসেন (৩২) নামে এক পিকআপচালককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাত্তার গৌরনদী উপজেলার বার্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে। 

গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই আবুল বাসার বলেন, ওভার স্পিডের কারণে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের চেকপোষ্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারণে একটি মামলা দেওয়া হয়। এ সময় তিনি (সাত্তার) নিজেকে এসবির লোক বলে দাবি করেন। এ সময় তার কাছে বিপি নাম্বার চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। পরে তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। 

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ভুয়া পলিশ পরিচয় দেওয়ায় সাত্তার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তবে অভিযুক্ত সাত্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, চেকপোষ্টে গাড়ি থামানোর পর কাগজপত্র দেখিয়ে যাওয়ার সময় পুনরায় আমাকে থামানো হয়। এ সময় আমি পুলিশ পরিবারের লোক বলেছি, তবে পুলিশ পরিচয় দিইনি। এরপরও আমাকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com