Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৯:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ
২৩ April ২০২৬ Thursday ১২:৫২:৪১ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে মারধর ও প্রেমিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিন উদ্দিন জানান, প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনাটি রাতে শুনেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি উপজেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হওয়ায় পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইয়াছিন আগে থেকেই ওই যুগলকে লক্ষ্য করছিলেন। পরে তাদের কাছে গিয়ে নানা প্রশ্ন করতে থাকেন এবং একপর্যায়ে প্রেমিক ও প্রেমিকাকে মারধর করেন। মারধরের পর প্রেমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। প্রাণভয়ে তিনি কিছুটা দূরে সরে গেলে অভিযুক্ত ইয়াছিন তরুণীকে জোর করে তুলে নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।

এসময় তরুণীর চিৎকার শুনে আশপাশের কয়েকজন পথচারী ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে ওই তরুণ-তরুণীকে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com