Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৪:১৩ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে লোডশেডিংয়ের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার ‘উধাও’
২৩ April ২০২৬ Thursday ১:২০:০৯ PM
Print this E-mail this

রাজাপুরে লোডশেডিংয়ের মধ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমার ‘উধাও’


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে পশ্চিম চারাখালি ব্যাপারি বাড়ি এলাকায় লোডশেডিং চলাকালে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবারের মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন।

ওই এলাকার বাসিন্দা মো. হাসান বলেন, “রাতে লোডশেডিং ছিল, তাই কিছু বুঝতে পারিনি। সকালে উঠে দেখি ট্রান্সফরমারটি নেই। কাছাকাছি জঙ্গলে এর কিছু অংশ পড়ে থাকতে দেখেছি। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।”

স্থানীয়রা বলেন, ট্রান্সফরমারটি চুরি হয়ে যাওয়ার পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তীব্র গরমে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন, দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ রাজাপুর জোনাল অফিসের ডিজিএম আতাউর রহমান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ট্রান্সফরমার পুনঃস্থাপনের কাজও অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে, যাতে দ্রুত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com