Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৪:৪৫ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করায় একজন আটক
২৩ April ২০২৬ Thursday ৮:১৮:৪৫ PM
Print this E-mail this

ভোলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করায় একজন আটক


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে অকটেন ও পেট্রল বিক্রির অভিযোগে ১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক ও এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাজারের ‘সবুজ স্টোর’ নামের একটি দোকানে এই অভিযান চালানো হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমারের নেতৃত্বে একটি টাস্কফোর্স এই অভিযান চালায়।

রণজিৎ কুমার জানান, বোরহানগঞ্জ বাজারে ‘সবুজ স্টোর’ নামের একটি দোকানে অবৈধভাবে পেট্রল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় তাঁর নেতৃত্বে একটি টাস্কফোর্স বাজারে অভিযান চালায়। অভিযানে দোকানটির গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ১০ লিটার পেট্রল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক কর্মচারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় মূল মালিককে পাওয়া যায়নি।

অভিযানের ধারাবাহিকতায় একই বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রির অপরাধে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত অমূল্য ভূষণ দের ছেলে কিরণ চন্দ্র দেকে (৫০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রণজিৎ কুমার বলেন, এ সময় সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। জব্দ করা জ্বালানি তেল সরকারি নিয়ম অনুযায়ী বিক্রির প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com