Home » ক্যাম্পাস » বরিশাল » বরিশাল বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
২৫ April ২০২৬ Saturday ৩:১৪:৩৫ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
ক্যাম্পাস প্রতিনিধি:
পদোন্নতিসহ শিক্ষক সংকট নিরসনে দাবিতে রোববার (২৬ এপ্রিল) থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাটডাউন কর্মসূচিতে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, আগামী রোববার থেকে শুধু মাত্র চলমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদিনের শাটডাউনের কারণে যে সব পরীক্ষা হয়নি, সেগুলো নেওয়া হবে।নতুন করে কোনো পরীক্ষা নেওয়া হবে না। একই সঙ্গে ক্লাস নেওয়া হবে না।
এ সংক্রান্ত ববির শিক্ষক সমাজের ব্যানারে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক চিঠির মাধ্যমে উদ্ভূত সংকট থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কর্তৃক যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে বরিশাল শিক্ষক সমাজ ২২ এপ্রিল থেকে শাটডাউন কর্মসূচি পালন করছেন। সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে গত ২৩ এপ্রিল তাদের সঙ্গে শিক্ষক সমাজের একটি মতবিনিময় সভা হয়।সভায় শিক্ষার্থীরা শিক্ষক সমাজের দাবির সঙ্গে একমত পোষণ করেছে।
ইউজিসির চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা ও শিক্ষা কার্যক্রমের বৈধতা প্রশ্নবিদ্ধ জেনেও সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষক সমাজের কাছে অনুরোধ করেছে। চলমান পরীক্ষা কার্যক্রম চূড়ান্তভাবে অবৈধ বিবেচিত হলে, তার দায় শিক্ষকরা বহন করবেন না, এই শর্তে সেমিস্টার ফাইনাল ও বর্ষ ফাইনাল পরীক্ষা রোববার থেকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে সব অ্যাকাডেমিক শাটডাউনের আওতাভুক্ত থাকবে। দাবি পূরণ না হলে আগামী ২৮ এপ্রিল থেকে অ্যাকাডেমিক শাটডাউনের পাশাপাশি কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে হাজারের ওপর রেস্তোরাঁ, নিরাপদ খাদ্যর তালিকায় মাত্র ৩২টি!
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
বরিশালের দুই বাস টার্মিনাল: ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি