Current Bangladesh Time
Monday April ২৭, ২০২৬ ৪:৩৫ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ April ২০২৬ Saturday ১১:২১:৪৫ PM
Print this E-mail this

ঝালকাঠিতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোর দাস (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। 

শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা কৃষ্ণ দাসের ছেলে। 

নিহত কিশোরের পরিবার জানায়, সদর হাসপাতালের পেছনের কুমারবাড়ি এলাকার এক নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে কিশোরের সম্পর্ক নিয়ে সম্প্রতি দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ওই কিশোরীর বড় বোনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডাও হয়। এর পর থেকে কিশোর মানসিক চাপে ছিল বলে দাবি পরিবারের। 

ঘটনার দিন সকালে কিশোর তার মায়ের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কথা-কাটাকাটি করে এবং দ্রুত বিয়ের জন্য চাপ দেয়। পরে তার মা বাজারে গেলে দুপুরের দিকে সে ঘরের আড়ায় রশি দিয়ে ঝুলে পড়ে। 

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা ছনিয়া জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। 

অভিযোগ অস্বীকার করে কিশোরীর বাবা বলেন, তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা হতো। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। কিশোরীর বড় বোনও একই দাবি করেন। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
বরিশালের দুই বাস টার্মিনাল: ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি
সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগ থেকে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com