Current Bangladesh Time
Saturday August ২৯, ২০২৬ ৭:৪৬ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
২৯ April ২০২৬ Wednesday ১১:১৫:৩০ AM
Print this E-mail this

নলছিটিতে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

দুর্নীতির অভিযোগে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১৩৫নং পশ্চিম চর দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা আখতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১৩৫নং পশ্চিম চর দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা আখতার সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের (‘দৈনিক দখিনের কণ্ঠ’ অনলাইন পত্রিকার ফেসবুকে ভাইরাল ভিডিও) প্রেক্ষিতে তাকে ২৮/০৪/২০২৬ তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com