Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ১:০০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে–আব্দুল মান্নান
২ May ২০২৬ Saturday ৭:১৯:২০ PM
Print this E-mail this

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে–আব্দুল মান্নান


বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোটের বরিশাল জেলা শাখা।

শনিবার (২ মে) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শাখার নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।

তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’ গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করবে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় পালানোর জায়গা পাবেন না।

উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী এবং সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুল ইসলাম অলিদ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com