পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আমিন জুয়েল হাওলাদার(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রে’ফ’তা’র করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে তাকে গ্রে’ফ’তা’র করা হয়। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রে’ফ’তা’রকৃত আল আমিন জুয়েল উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই হৃদয় চাকলাদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর মিঠাখালী ০২নং ওয়ার্ডের জনৈক নাসিরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আল আমিন জুয়েলকে আটক করে। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, গ্রে’ফ’তা’রকৃত আল আমিন জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়৷
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও