Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৫:২৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: শফিকুল ইসলাম মাসুদ
৬ May ২০২৬ Wednesday ১২:৫৯:৩৩ PM
Print this E-mail this

পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: শফিকুল ইসলাম মাসুদ


অনলাইন নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে হিন্দু নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রায় অর্ধশতাধিক হিন্দু ধর্মাবলম্বী নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন- বাউফল কালীবাড়ি মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দাসসহ স্থানীয় নেতারা।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং এ কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে ছিলাম, আছি এবং থাকব।

ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে তার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সুযোগ নেই।

হিন্দু নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর তিনি তাদের পরামর্শ নিয়ে কাজ করতে চান। প্রয়োজনে তাকে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com