Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:০৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ভুল সেটে পদার্থবিজ্ঞান পরীক্ষা, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক
১১ May ২০২৬ Monday ১২:২৬:০১ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ভুল সেটে পদার্থবিজ্ঞান পরীক্ষা, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর একটি কেন্দ্রে এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষায় নির্ধারিত প্রশ্নপত্রের সেটের পরিবর্তে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

রোববার (১০ মে) সকাল ১০টায় জেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, বোর্ডের অধিকাংশ কেন্দ্রে ১ নম্বর সেট ‘কর্ণাক’ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও ওই পরীক্ষা কেন্দ্রে ভুলবশত ৩ নম্বর সেট ‘লুক্সর’ প্রশ্নপত্র বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী জানান, অন্যান্য কেন্দ্রের পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে তারা বুঝতে পারেন, তাদের কেন্দ্রে আলাদা সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। পরে বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরীক্ষার্থী রবিনের বাবা মহিবুল্লাহ চৌধুরী বলেন, ছেলের আগের সব পরীক্ষাই খুব ভালো হয়েছে। কিন্তু আজ পরীক্ষা শেষে যখন জানতে পারলাম, অন্য কেন্দ্রগুলোতে যে সেটে পরীক্ষা হয়েছে, আমার ছেলে সেই সেটে পরীক্ষা দেয়নি, তখন থেকেই দুশ্চিন্তায় আছি। বোর্ডে যারা খাতা মূল্যায়ন করবেন, তারা যদি প্রশ্নপত্র ও উত্তরপত্রের মিল না পান, তাহলে আমার সন্তানের ফলাফলে প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, কেন্দ্র পরিচালনা কমিটির ভুলের কারণে ১ নম্বর সেটের পরিবর্তে ৩ নম্বর সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা বরিশাল শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। বোর্ড থেকে জানানো হয়েছে, এই খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করা হবে।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারেক হাওলাদার বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রাথমিকভাবে জানা গেছে, পরীক্ষা পরিচালনা কমিটির ত্রুটির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট উত্তরপত্রগুলো পৃথকভাবে মূল্যায়ন করা হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com