Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:২২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: কেন্দ্র সুপার, সচিব, ট্যাগ অফিসারকে অব্যাহতি
১১ May ২০২৬ Monday ১২:৩৭:৩১ PM
Print this E-mail this

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: কেন্দ্র সুপার, সচিব, ট্যাগ অফিসারকে অব্যাহতি


পটুয়াখালী প্রতিনিধি:

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে (সেটে) পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

রোববার (১০ মে) অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস, বিশ্বসভ্যতা ও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের সব কেন্দ্রে নির্ধারিত ১ নম্বর সেট ‘কর্ণাক’-এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর সেট ‘লুক্সর’-এ পরীক্ষা নেওয়া হয়।পরীক্ষা শেষে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এ ঘটনায় কেন্দ্র সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।ঘটনাটি প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শিক্ষা বোর্ড ও কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আওতায় ছোটবিঘাই অফিসেরহাট মাধ্যমিক বিদ্যালয়, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি, পটুয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শের-ই-বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়।পরীক্ষার্থীরা নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষায় অংশগ্রহণ করলেও পরীক্ষা চলাকালে বিষয়টি নজরে আসেনি।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহিদুল ইসলাম জানান, বোর্ড বিষয়টি অবহিত হয়েছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় যে প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই প্রশ্ন অনুযায়ীই উত্তরপত্র মূল্যায়ন করা হবে।এতে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়িত্বে অবহেলা ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে।

তিনি আরও জানান, কেন্দ্রের সুপার, সচিবসহ পরীক্ষা পরিচালনা কমিটির সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বরিশাল শিক্ষা অফিসে চিঠি পাঠানো হবে। কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসকও আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন বলেও জানান তিনি।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ঘটনাটি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে গোপন রাখেন। পরে জেলা প্রশাসন তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের সমস্যার সমাধানে উদ্যোগ নেয়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল ফোন কল কেটে দেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার বলেন, কেন্দ্র সুপার, সচিব, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত করে দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে।

ঘটনাটি নিয়ে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা গেছে। 

বোর্ড নির্ধারিত সেটের বাইরে অন্য সেটে পরীক্ষা নেওয়ার মতো গুরুতর ত্রুটি কীভাবে ঘটলো এবং দায়িত্বে থাকা কর্মকর্তারা কেন তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারল না বিষয়টি নিয়ে চরম ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com