Current Bangladesh Time
Friday May ১৫, ২০২৬ ৪:৩৬ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » গার্মেন্টসকর্মী থেকে উদ্যোক্তা, আঙুর চাষে সফলতা দেখছেন দশমিনার কাওসার
১৫ May ২০২৬ Friday ৩:৩৩:৪০ PM
Print this E-mail this

গার্মেন্টসকর্মী থেকে উদ্যোক্তা, আঙুর চাষে সফলতা দেখছেন দশমিনার কাওসার


দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:

দীর্ঘ লতার সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে থোকায় থোকায় মিষ্টি আঙুর। কোনোটা লম্বা, কোনোটা গোলাকার। থোকায় থোকায় ঝুলছে হালকা বাদামি বা হলুদ-সবুজ রঙের সব আঙুর। দৃষ্টিনন্দন সবুজে ঘেরা আঙুর বাগানটি নজর কাড়ছে সবার। 

দূর থেকে দেখলে মনে হবে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের আঙুর বাগান। মনোরম পরিবেশে বাগানটি হওয়ায় দেখেই থমকে যাচ্ছেন সবাই। প্রতিদিন বাগানটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ জানতে চাইছেন চাষের পদ্ধতি। 

মানুষকে আকৃষ্ট করা আঙুরের বাগানটির অবস্থান পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে। বাগানটির উদ্যোক্তা ওই গ্রামের মো. কাওসার আলম আকরাম। 

তিনি যুগান্তরকে জানান, তিনি ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় সফল কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। আঙুর চাষের ধারণা নিতে তিনি রাজশাহীর একটি বাগান পরিদর্শন করে গ্রামে ফিরে স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার কাজ শুরু করেন। 

১০ মাস আগে ১৫ শতাংশ জমিতে দুইশ’র বেশি আঙুর গাছ দিয়ে তিনি বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। এতে সফলও হন তিনি। বর্তমানে তার বাগানের প্রতিটি গাছে আঙুরের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছের পাতার ফাঁকে থোকায় থোকায় শুধু আঙুর আর আঙুর। 

এ উদ্যোক্তা জানান, তার দেখাদেখি এখন অনেক বেকাররা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। প্রতিদিন অসংখ্য মানুষ তার বাগানে ভিড় করছেন। 

এখন বছরে ১২ লাখ টাকার বেশি আয়ের সম্ভাবনা দেখছেন কাওছার। তার এ কাজে উপজেলা কৃষি বিভাগ সার, পরামর্শ ও কারিগরি সহায়তা করছেন। তিনি খুব দ্রুত বাগানের আয়তন বৃদ্ধি ও গাছের পরিমাণ বাড়ানোর কথা জানিয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ যুগান্তরকে বলেন, উদ্যোক্তা মো. কাওসার আলম আকরাম প্রথমবারেই সফল হয়েছেন। আঙুর চাষে এ উপজেলার মাটি বেশ উর্বর। ভালো ফলন হয়েছে, স্বাদও চমৎকার। বিষমুক্ত এ আঙুর বাজারে ভালো দাম পাওয়া যাবে। কৃষি বিভাগ সব সময় আঙুর চাষের বিষয়ে খোঁজ খবর রাখছে। তাকে কারিগরি সহায়তাসহ নানা পরামর্শ দিচ্ছে। নতুন কেউ আঙুর চাষে উদ্যোগী হলে কৃষি বিভাগ তাকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। 

তিনি বলেন, কৃষিতে বহুমুখীকরণে আঙুর হতে পারে লাভজনক নতুন সম্ভাবনা।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com