Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:০০ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক
১৬ May ২০২৬ Saturday ১১:৩৯:০৮ AM
Print this E-mail this

প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক


পিরোজপুর প্রতিনিধি:

মোবাইলে পরিচয়। তারপর সেখান থেকে শুরু প্রেম। সে টানেই সুদূর চীন থেকে পিরোজপুরের পল্লীতে এবার ছুটে এলেন ৩০ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় বিয়ে না করেই তাকে ফিরে যেতে হয়েছে ঢাকায়। ঘটনাটি নিয়ে এখন পিরোজপুরের নাজিরপুর এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার সঙ্গে ভাষা শেখার মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’এ পরিচয় হয় চীনা নাগরিক লিয়নের। পরে তাদের যোগাযোগ গড়ায় হোয়াটসঅ্যাপে। ধীরে ধীরে দুজনের মধ্যে তৈরি হয় ঘনিষ্ঠতা ও ভালোবাসার সম্পর্ক।

তুবা জানান, প্রথমে তিনি ভাবতেই পারেননি যে লিয়ন সত্যিই বাংলাদেশে চলে আসবেন।

তুবা বলেন, ‘সে আমার কাছে ঠিকানা চেয়েছিল। আমি ভেবেছিলাম, হয়তো আসবে না। তাই ঠিকানা দিয়েছিলাম। কিন্তু সে সত্যিই চলে এসেছে।’

জানা গেছে, চলতি মাসের ৮ মে লিয়ন ঢাকায় আসেন। পরে বৃহস্পতিবার (১৪ মে) তিনি নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার বাবা ও স্বজনেরা তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান। বিদেশি অতিথিকে এক নজর দেখতে আশপাশের মানুষজন ভিড় করেন।

তুবার বাবা কাঞ্চন হাওলাদার বলেন, তিন-চার দিন ধরে ফোনে কথা হচ্ছিল। এরপর সে সরাসরি বাড়িতে চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করিয়ে তাকে বিদায় দেয়া হচ্ছে। সে আবার ঢাকায় ফিরে যাবে, সেখান থেকে চীনে চলে যাবে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাটি নিয়ে কৌতূহল দেখা যায়। স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, শুনলাম চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি।

আরেক বাসিন্দা আকরাম হোসেন বলেন, মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে এটা শুনে আমরাও দেখতে এসেছি।

ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের জানিয়েছেন, ‘আমি আমার বন্ধু তুবার জন্য বাংলাদেশে এসেছি। তার বয়স কম হওয়ায় এখন ফিরে যাচ্ছি। আমি তার জন্য অপেক্ষা করব। দুই বছর পরে আবার বাংলাদেশে আসব।

তিনি আরও বলেন, যদি সে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি তাকে নিয়ে সংসার করব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com