কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা পিরোজপুরের কাউখালী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮,।
র্যাব জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল গত ১৭ মে রবিবার বিকালে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ আলামিন আকন (৩৮)কে গ্রেফতার করা হয়। আল আমিন জোলাগাতী গ্রামের জাকির আকনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ভিকটিম মোঃ গোলাম মোস্তফা (৬৩) এর বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বেলকনির রেলিং বেয়ে কৌশলে বাড়ির দ্বিতীয় তলায় উঠে খোলা বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা পিস্তল, লোহার বগি, ধারালো দা, শাবল ও লোহার রড নিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে কাপড় দিয়ে হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।
পরে বাড়ির দুটি ফ্ল্যাটে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ ১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার এবং ৬০০ মার্কিন ডলারসহ সর্বমোট প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ভিকটিম গোলাম মোস্তফা বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আলামিন আকনকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়