Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা
২০ May ২০২৬ Wednesday ৮:৪৫:৩৯ PM
বাবুগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা
বাবুগঞ্জ প্রতিনিধিঃ অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
বুধবার(২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাবুগঞ্জ উপজেলার আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার আসমা উল হুসনা।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় ইউএনও আসমা উল হুসনা বলেন, ‘ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজেই সীমাবদ্ধ নয়, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে।
তবে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের প্রাথমিক জ্ঞান থাকা জরুরি। আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে মানুষের জানমাল রক্ষা করে আসছেন। সচেতনতা বৃদ্ধি করা গেলে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। তারা আরও জানান, তিন দিনব্যাপী এ কর্মসূচিতে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল