Current Bangladesh Time
Friday May ২২, ২০২৬ ১২:৫০ AM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ শিক্ষককে চাপাতি ধরে হত্যার হুমকির অভিযোগ
২১ May ২০২৬ Thursday ১০:৫৭:৪১ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ শিক্ষককে চাপাতি ধরে হত্যার হুমকির অভিযোগ


 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পাওয়া এক ব্যক্তিকে গলায় চাপাতি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সরেজমিন ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আস্কর গ্রামের সুধীর রঞ্জন মল্লিকের ছেলে শিক্ষক বিমল মল্লিক গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী রিতা বৈদ্যের জন্য ওষুধ কিনতে স্থানীয় আস্কর বাজারে যান। এ সময় একই এলাকার বিকাশ অধিকারী পূর্বশত্রুতার জেরে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং গলায় চাপাতি ধরে হত্যার হুমকি দেন।

ভুক্তভোগী শিক্ষক দাবি করেন, ঘটনাকালে তিনি দূরে দাঁড়িয়ে থাকা আরেক শিক্ষকের কাছে সাহায্য চাইলেও তিনি এগিয়ে আসেননি। পরে স্থানীয় এক ব্যবসায়ীর ছেলে এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।

এরপর শিক্ষক বিমল মল্লিক বাজারের ওষুধ ব্যবসায়ী অচিন্ত বাড়ৈর দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও অভিযুক্ত ব্যক্তি পুনরায় হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি দৌড়ে নিজ বাড়িতে চলে যান।

ওই রাতেই শিক্ষক বিমল মল্লিক বাদী হয়ে আগৈলঝাড়া থানায় বিকাশ অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার নাঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল মল্লিক সম্প্রতি আগৈলঝাড়া উপজেলার ৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

শিক্ষক বিমল মল্লিক বলেন, ‘বিকাশ অধিকারী কেন আমাকে চাপাতি ধরে হত্যার হুমকি দিল, তা আমি বুঝতে পারছি না। এর আগেও তার পরিবারের লোকজন আমার ওপর হামলা করেছে। এমনকি আমার স্ত্রীকেও প্রকাশ্যে অপমান করা হয়েছে।’

বিমল মল্লিক আরও বলেন, ‘আমি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আমার স্ত্রী একটি কলেজের শিক্ষক। এরপরও আমরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত বিকাশ অধিকারীর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com