Current Bangladesh Time
Thursday June ৪, ২০২৬ ৩:১৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনার জেলা পরিষদের ডাকবাংলোর কক্ষে ২ শিশুকন্যাসহ নারীর লাশ
৩ June ২০২৬ Wednesday ৯:৪৪:১৭ PM
Print this E-mail this

বরগুনার জেলা পরিষদের ডাকবাংলোর কক্ষে ২ শিশুকন্যাসহ নারীর লাশ


বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে ইতি রানী (৩৪) নামে এক নারী ও তার দুই শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।ইতি রানী বরগুনা জেলা পরিষদের পরিচন্নতাকর্মী হিসেবে কাজ করতো।

নিহত ইতি রানী বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল চন্দ্রের স্ত্রী। উদ্ধার হওয়া দুই শিশুকন্যা হলো অনুরাধা বিশ্বাস (৩) ও আরাধা বিশ্বাস (১২)।

পুলিশ ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নিহত ইতি রানী দুই মাস আগে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেন।প্রতিদিনের মতো বুধবার সকাল ১১টার দিকে তিনি কাজে যোগ দিতে ডাকবাংলোতে আসেন। এদিন তাঁর সঙ্গে দুই কন্যাকেও নিয়ে আসেন, যদিও এর আগে কাজে আসার সময় তিনি কখনো সন্তানদের সঙ্গে আনতেন না।

কাজে আসার পর ডাকবাংলোর কেয়ারটেকার তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অফিসে চলে যান। পরে বিকেল তিনটার দিকে কেয়ারটেকার লিটন জেলা পরিষদ কার্যালয় থেকে ডাকবাংলোতে ফিরে এসে ইতি রানীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।দীর্ঘ সময় খোঁজার পরও তার কোনো সন্ধান না পেয়ে তিনি ভবনের বিভিন্ন তলার কক্ষগুলোতে অনুসন্ধান চালান।

একপর্যায়ে ভবনের তৃতীয় তলায় দুটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি কক্ষের দরজা ভেঙে ইতি রানী ও তাঁর দুই কন্যার লাশ উদ্ধার করে। জেলা পরিষদের ডাকবাংলো ভবন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।পুলিশ ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

ডাকবাংলোর কেয়ারটেকার মো. লিটন বলেন, ‘আজকের (বুধবার) সকালে তিনি তার দুই মেয়েকে নিয়ে কাজে আসেন। আমি তাকে কাজ দেখিয়ে অফিসে চলে যাই। অফিস থেকে এসে ইতি রানীকে খোঁজাখুজি করে একপর্যায়ে ভবনের তৃতীয় তলায় দুটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে ৩ জনের লাশ উদ্ধার করে।

প্রতিবেশি মিনতী রানী বলেন, ‘সকাল বেলা বাসা থেকে বের হওয়ার সময় ইতি বলেছিলো আমার পায়ে ব্যথা বাজারে যাবো প্লাষ্টার লাগাতে যাবো। মঙ্গলরাতে তারা সপরিবারে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।আমরা এমন ঘটনায় হতবাক।’

নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি সকাল সাতটার দিকে ব্যবসার কাজে বাসা থেকে বের হয়ে আমতলী চলে যাই। তখন ইতি ও মেয়েরা বাসায়ই ছিল। বাজার করার জন্য প্রয়োজনীয় টাকা বাসায় রেখে গিয়েছিলাম। ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি ঘরে তালা ঝুলছে। পরে আমার বড়বোন বাড়িতে থাকেন তাকে জিজ্ঞেস করি। তিনি জানান, তারা তার বোনের বাসায় গেছেন। মাঝেমধ্যে তারা সেখানে যেত এবং বিকেলের দিকে ফিরে আসত। এরপর আমি আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ নিয়ে নিশ্চিত হই যে তারা কোথাও যাননি। তাদের কোনো খোঁজ না পেয়ে আমি হতাশ হয়ে পড়ি। এমন সময় আমাদের এলাকায় তপন দাস নামে একজন ব্যক্তি এসে আমাকে জানান, আমার মেয়েরা ডাকবাংলোতে আছে এবং সেখানে যেতে বলেন। ইতি সকালে আমাকে জানিয়েছিল, সেদিন তিনি সেখানে কাজে যাবেন না।

লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, ‘প্রথমে আমরা কার্যালয়ে প্রবেশ করে একটি কক্ষের দরজা ভেঙে লাশ দেখতে পাই। এরপর পাশের আরেকটি কক্ষ ভেতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজাটি ভেঙে ভেতরে ঢুকি। সেখানে একজন নারী ও তার ছোট একটি কন্যাশিশুর লাশ পাওয়া যায়। আমরা প্রথমে নিশ্চিত হওয়ার চেষ্টা করি তারা বেঁচে আছেন কি না; পরে বুঝতে পারি মা ও মেয়ে দু’জনই মারা গেছেন। যে কক্ষে ওই নারীর বড় মেয়ের লাশ পাওয়া গেছে, সেখানে লাশের পাশে ঘুমের ওষুধ ও একটি পানির বোতল পাওয়া যায়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই নারী পূর্বপরিকল্পিতভাবে দুই মেয়েকে নিয়ে এখানে এসেছিলেন এবং কোনো কারণবশত তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কারণ, দুই কক্ষেরই দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সাধারণত তিনি সন্তানদের এখানে নিয়ে আসতেন না। আজ ঘোরার কথা বলে মেয়েদের বাড়ি থেকে নিয়ে আসেন। আমরা ধারণা করছি, হয়তো কোনো কষ্ট বা পারিবারিক জটিলতার কারণে তিনি পরিকল্পিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না এবং পরিবারের সঙ্গে কোনো বিরোধ বা ঘটনার সূত্র আছে কি না-এসব বিষয় তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com