Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:১২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সুমনের ভালোবাসার টানে এবার গৌরনদীতে মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া
৩ June ২০২৬ Wednesday ৯:৫৯:১২ PM
Print this E-mail this

সুমনের ভালোবাসার টানে এবার গৌরনদীতে মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

প্রেমের কোনো সীমানা নেই, কাঁটাতার নেই। সে কথাই যেন আরও একবার প্রমাণ করলেন মালয়েশিয়ান তরুণী নূর হিদায়া। ভালোবাসার টানে সুদূর মালয়েশিয়া থেকে তিনি ছুটে এসেছেন বরিশালের গৌরনদীতে।

উপজেলার চাঁদশী ইউনিয়নের বাসিন্দা প্রবাসী যুবক মো. সোহেল খলিফা ওরফে (সুমন) এর সঙ্গে তার সেই ভালোবাসার সম্পর্ককে এবার পারিবারিক ও সামাজিকভাবে স্বীকৃতি দিতে সম্পন্ন হলো বিয়ের জমকালো অনুষ্ঠান।

বুধবার (৩ জুন) দুপুরে বর সোহেলের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সোহেলের স্বজনরা জানিয়েছে, নাঠৈ গ্রামের মৃত আব্দুল করিম খলিফার ছেলে মো. সোহেল খলিফা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন এবং সেখানে ব্যবসা করছেন। মালয়েশিয়ায় থাকাকালীনই স্থানীয় তরুণী নূর হিদায়ার সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে তা গভীর প্রেমের সম্পর্কে রূপ নেয়। একপর্যায়ে দেড় বছর আগে তারা মালয়েশিয়াতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বর মো. সোহেল খলিফা বলেন, ​’নূর হিদায়া আমাকে ও আমার দেশকে ভীষণ ভালোবাসে। মালয়েশিয়ায় আমাদের বিয়ে হলেও ইচ্ছে ছিল দেশের মাটিতে পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠান করার। নূর আমার পরিবারের সাথে খুব দ্রুত মিশে গেছে। নিজে উদ্যোগী হয়ে বাংলা ভাষা ও বাংলাদেশের জাতীয় সংগীত শিখেছে।’

বিদেশি পুত্রবধূ আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নূর হিদায়াকে এক নজর দেখতে সোহেলের বাড়িতে ভিড় জমান উৎসুক এলাকাবাসী।

বিয়ের অনুষ্ঠানে আসা স্থানীয় মো. রফিকুল ইসলাম বলেন, ​’আমাদের গ্রামে এর আগে কখনো বিদেশি বউ আসেনি। খবর শুনেই কৌতূহল নিয়ে দেখতে এসেছি।’

​ষাটোর্ধ্ব মোসাম্মৎ আমেনা বেগম বলেন, ‘বিদেশি মেয়ে হলেও আমাদের বাঙালি সাজে তাকে সুন্দর লাগছে। দোয়া করি তারা সুখে থাকুক।’

এদিকে নূর হিদায়া মালয়েশিয়ান ভাষার পাশাপাশি অল্প অল্প বাংলা বলতে পারেন। শুধু তাই নয়, বিয়ের আসরে স্পষ্ট কণ্ঠে গেয়ে শোনান বাংলাদেশের জাতীয় সংগীত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com