Current Bangladesh Time
Monday August ১০, ২০২৬ ৫:১৪ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে বন বিভাগের মামলায় ৫ জন কারাগারে
৫ July ২০২৬ Sunday ৯:১১:৫৩ PM
Print this E-mail this

তালতলীতে বন বিভাগের মামলায় ৫ জন কারাগারে


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে সংরক্ষিত বনের ভেতর অনধিকার প্রবেশ করে বিভিন্ন ক্ষতির অভিযোগে করা মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছকিনা বিট অফিসের আওতায় নিদ্রারচর ডিসি পয়েন্টে এলাকায় সংরক্ষিত বনের ভেতর ইউপি সদস্য মো. শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেন অনধিকার প্রবেশ করেন। এরপর তারা বনের গাছ কেটে ও উপড়ে ফেলে বেঞ্চ তৈরি করে এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করেন। 

এ ঘটনায় গত ২৬ এপ্রিল ছকিনা বিট অফিসার বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বাদী মাহিদুল ইসলাম জুয়েল বলেন, আসামিরা বনের ভেতর অনধিকার প্রবেশ করে গাছ কেটে ও উপড়ে ফেলে বেঞ্চ তৈরি এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা হাজিরা দিতে গেলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দৈনিক ১০-১১ ঘণ্টা লোডশেডিং: বরিশালে বিপর্যস্ত জনজীবন ব্যবসা-বাণিজ্যে ধস
এসএসসি ও সমমানের পরীক্ষা: বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮ জন
কীর্তনখোলায় নৌবিহারে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক নানা স্থাপনা
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com