বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজার এলাকায় ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা, সাইনবোর্ড ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ওটরা ইউনিয়নের ভাবানীপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ মোল্লা হারতা মৌজার ৭১ নম্বর এসএ খতিয়ানের ১০৫৩ নম্বর দাগ এবং ২৩৯০ নম্বর ডিপি খতিয়ানের ২৪৩৭ নম্বর বিএস দাগের ১১ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। জমির মালিকানা উল্লেখ করে তিনি সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করেন। অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সাইনবোর্ডটি ভেঙে জমি দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে মাসুদ মোল্লার চাচাতো ভাই মো. রাব্বি হাসান মোল্লা ঘটনাস্থলে গেলে হারতা গ্রামের আমির হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। ভুক্তভোগীর দাবি, আমির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলের চেষ্টা করে আসছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখিত মো. সাইফুল ইসলাম তালুকদার, মো. ফিরোজ হোসেন, মো. আনোয়ার হোসেন বেপারী, শিপন শিকদার, মো. মিজানুর রহমান ও মো. নাসির বেপারী জানান, আমির হোসেন তাদের সামনে বলেন, “সাইনবোর্ড আমি ভেঙেছি। ওই জমিতে ঘর তুলব। কেউ বাধা দিতে এলে কুপিয়ে পেটের ভুঁড়ি বের করে দেব।” ভুক্তভোগী মো. মাসুদ মোল্লা বলেন, “আমি বৈধভাবে জমি ক্রয় করেছি। অথচ একটি চক্র জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, অভিযোগে অভিযুক্ত আমির হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ