Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ১:৪০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক প্রাঙ্গণ গ্রেপ্তার
১৫ July ২০২৬ Wednesday ১০:০৫:৩৯ PM
Print this E-mail this

বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক প্রাঙ্গণ গ্রেপ্তার


নগর প্রতিনিধি:

বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক প্রাঙ্গণকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রাঙ্গণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক পোস্ট করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া, গত জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে,গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রাঙ্গণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com