Current Bangladesh Time
Thursday August ২০, ২০২৬ ৬:৫৭ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা: রিকশাচালক নিহত, আহত ৭
২৪ July ২০২৬ Friday ৮:২৮:২১ PM
Print this E-mail this

উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা: রিকশাচালক নিহত, আহত ৭


উজিরপুর প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে ধাক্কা দিলে এক রিকশাচালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়শ্রী বাজারের সাজু পাম্প সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মহাসড়কে চলাচলরত দুটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটি সামনে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে গিয়ে আঘাত করে। এতে ট্রাকটির আংশিক ক্ষতি হলেও বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মহাসড়কে আতঙ্কের সৃষ্টি হয় এবং কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত রিকশাচালক মোশাররফ হোসেন (৬০)-কে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com