Current Bangladesh Time
Monday July ২৭, ২০২৬ ৮:১২ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি টিএন্ডটি সড়কের ম‌লিনা রায় হত্যা মামলায় তৃতীয় তলার ভাড়াটিয়া রিতোষ ও জুয়েল (নয়ন) আটক
২৫ July ২০২৬ Saturday ১২:২১:৪১ PM
Print this E-mail this

ঝালকাঠি টিএন্ডটি সড়কের ম‌লিনা রায় হত্যা মামলায় তৃতীয় তলার ভাড়াটিয়া রিতোষ ও জুয়েল (নয়ন) আটক


অ‌মিত ব‌নিক অপু, ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে একটি বাসায় প্রবেশ করে গৃহবধূ মলিনা রায়কে হত্যার ঘটনায় দায়ের করা ঝালকাঠি সদর থানার ১৭ নং মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করেছে ঢাকার র‌্যাব। ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আসামিকে ঝালকাঠিতে এনে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে সেখানে বসবাস করতেন। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা কীর্তিপাশায় অবস্থান করায় পূর্বপরিকল্পনা অনুযায়ী রিতোষ তার সহযোগী জুয়েল (নয়ন) ডাকুয়াকে সঙ্গে নিয়ে সন্ধা আনুমানিক ৬টা ১০ মিনিটে ভবনের দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় ঘটনাটি টের পেয়ে রিতোষকে চিনে ফেলেন। ধরা পড়ার আশঙ্কায় দুই আসামি তার মুখ চেপে ধরেন, হাত-পা বেঁধে একটি বাজারের ব্যাগ মুখে গুঁজে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে ঘটনাটিকে চুরির সাধারণ ঘটনা হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে প্রধান আসামি রিতোষ নিজের ভাড়া করা বাসাটিও এলোমেলো করে রাখেন, যাতে সেটিও চুরির শিকার হয়েছে বলে মনে হয়। হত্যাকাণ্ডের পর দুই আসামি বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যান।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রিতোষকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে মামলার অপর আসামি জুয়েল (নয়ন) ডাকুয়াকে ঢাকায় অভিযান চালিয়ে র‌্যাব গ্রেফতার করেছে। তাকে ঝালকাঠিতে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার দ্বিতীয় আসামিকেও গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com