বন্যা, ঝড় আর বৃষ্টির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিউটি বেগম।
সরেজমিনে দেখা যায়, বরগুনা আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের ৫নং ওয়ার্ড পায়রা নদীর উপকূলে একদম কোল ঘেষে অস্থায়ী বাঁধের ওপর ঝুপড়ি ঘরে বসবাস করছেন অসহায় বিউটি বেগম। একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকু নদীগর্ভে বিলীন হয়ে যায় দুই বছর আগে।
সরেজমিনে জানা গেছে, শারীরিক অক্ষমতায় আগের মতো কাজও পান না। তাই হাত পেতে যা পান তাই দিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কাটে।
কান্নাজড়িত কণ্ঠে বিউটি বলেন, বৃষ্টি নামলে আর ঘরে, ঘুমাইতে পারি না। আমারে যদি সরকার একটা ঘর দিত তাইলে শান্তি হতো।
ইউপি চেয়ারম্যান শিউলি পারভীন মালা বলেন, বিউটির বিষয়টা আমি জেনেছি। তাকে পুনর্বাসন করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল হক কাওসার বলেন, আমরা সরেজমিনে খোঁজ নিয়ে তাকে সরকারি সুযোগ সুবিদার আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, তদন্ত সাপেক্ষে অসহায় বিউটি বেগমকে সরকারি যাবতীয় সব সুবিধা দেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র