Home » বরিশাল » বরিশাল সদর » নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহরঘোষণার দাবিতে মানববন্ধন
২৭ July ২০২৬ Monday ৩:২৩:০২ PM
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহরঘোষণার দাবিতে মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি:
বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সরকারিস্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বরিশালকে একটি“পরিচ্ছন্ন জ্বালানির শহর” হিসেবে গড়ে তোলার দাবিতে আজ (২৭ জুলাই ২০২৬) বরিশালসিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনেসভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভঙ্কর চক্রবর্তী।
পরিবেশবাদী সংগঠন প্রান্তজনট্রাস্ট, ফোরামঅনইকোলজিঅ্যান্ডডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাললাইভলিহুডঅ্যান্ডএনভায়রনমেন্টালঅ্যাকশননেটওয়ার্ক(CLEAN) এবং বাংলাদেশওয়ার্কিংগ্রুপঅনইকোলজিঅ্যান্ডডেভেলপমেন্ট(BWGED)-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিকসমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর এস এম সাইফুল্লাহ মাহমুদ স্বাগত বক্তবে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতেস্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি।বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলেএকদিকে পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রিরমাধ্যমে সিটি কর্পোরেশন একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য, এটিএম খোরশেদ আলম বলেন, সিটি কর্পোরেশনেরঅধীনস্থ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, প্রশাসনিক ভবনসহ বিভিন্নসরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।একই সঙ্গে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল গড়েতুলতে সক্ষম হবে। ফলে স্থানীয় সরকার শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরংপরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য অধ্যক্ষ আমিনুর রহমান খোকন বলেন, বাংলাদেশেরবিদ্যমান নেটমিটারিং সুবিধাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোনবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্মজ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকারবাস্তবায়ন সহজ হবে।
মানববন্ধন প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য আকতারুল কবির বলেন ,বরিশাল সিটিকর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি সমন্বিত “সোলারসিটিকর্মপরিকল্পনা“ গ্রহণ, নগরের সকল উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলকঅবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং বরিশালকে দেশের প্রথমদিকের পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভঙ্কর চক্রবর্তী,বলেন, নবায়নযোগ্য জ্বালানিতেবিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব এবংটেকসই বিনিয়োগ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে তা দেশেরপরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র