Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৭:০৪ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় উদ্বোধন হলো ‘ক্যাশলেস কুয়াকাটা’ কর্মসূচি ডিজিটাল লেনদেনের আওতা বাড়িয়ে স্মার্ট পর্যটনকেন্দ্র গড়ার উদ্যোগ
২ September ২০২৬ Wednesday ৩:৫০:৪৫ PM
Print this E-mail this

কুয়াকাটায় উদ্বোধন হলো ‘ক্যাশলেস কুয়াকাটা’ কর্মসূচি ডিজিটাল লেনদেনের আওতা বাড়িয়ে স্মার্ট পর্যটনকেন্দ্র গড়ার উদ্যোগ


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে নিরাপদ, আধুনিক ও ডিজিটাল লেনদেনবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ‘ক্যাশলেস কুয়াকাটা’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যটকদের নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো এবং দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাব মাঠে পূবালী ব্যাংক পিএলসি’র কলাপাড়া শাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোশাহেদ উল্লাহ।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. হাফিজুর রহমান, পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ ও অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাবের সেক্রেটারি মো. জাহিরুল ইসলাম মিরন, পূবালী ব্যাংক পিএলসি’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. কাজী রেজাউল ইসলাম রিয়াদ এবং আলীপুর উপশাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মফিজউর রহমান খান বলেন, ডিজিটাল লেনদেনের বিস্তারের মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলোর আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক করা সম্ভব। কুয়াকাটায় আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তারা বলেন, কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে কিউআর কোড, কার্ড ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হলে পর্যটকদের নগদ টাকা বহনের প্রয়োজন কমবে। এতে লেনদেনে সময় সাশ্রয়ের পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতাও বাড়বে।

তারা আরও বলেন, ‘ক্যাশলেস কুয়াকাটা’ কেবল একটি ব্যাংকিং কার্যক্রম নয়; এটি কুয়াকাটাকে একটি আধুনিক, স্মার্ট ও ডিজিটাল পর্যটনকেন্দ্রে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগ সফল করতে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী সমাজ, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে কুয়াকাটায় ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানো এবং ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটায় ডিজিটাল আর্থিক সেবা ও ক্যাশলেস লেনদেনের প্রসারে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আরও ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল লেনদেনের আওতায় এনে কুয়াকাটাকে নিরাপদ ও স্মার্ট পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে ব্যাংকটি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com