Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ১২:৫০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় পুকুরে ডু/বে প্রা/ণ গে/ল ২ শিশুর
৭ September ২০২৬ Monday ৭:৩৯:০৮ PM
Print this E-mail this

ভোলায় পুকুরে ডু/বে প্রা/ণ গে/ল ২ শিশুর


ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী মো.আব্দুল্লাহ ও দেড় বছর বয়সী আব্দুর রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শিশুদের নিজ নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. শফিকের ছেলে ও আব্দুর রহমান আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে।

স্বজনরা জানান, শিশু আব্দুল্লাহর পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায় সে।পরে তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুকুরের পড়ে গেলে তার ডুবন্ত দেহ দেখতে পান স্বজনরা। সেখান থেকে দ্রুত উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে, শিশু আব্দুর রহমানের মা শিশুটিকে বসতঘরে রেখে পাশের বাড়িতে যান। এর পর শিশুটি তার মায়ের খোঁজে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যাওয়ার সময় পুকুরে পড়ে ডুবে যায়।পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়েরের কার্যক্রম চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com