Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ২:০৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু্‌, স্বামীর দাবি হত্যা
১০ September ২০২৬ Thursday ১২:১৩:৫৯ PM
Print this E-mail this

বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু্‌, স্বামীর দাবি হত্যা


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন ওই নারীর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা এনামুল হক গাজী ওরফে মন্টু মেম্বারের স্ত্রী।

পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ৩টায় ‘মাদকবিরোধী অভিযানের সময়’ ইয়াবাসহ নাদিরা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি ইয়াবা গিলে ফেলেন।পাকস্থলী পরিষ্কার করার জন্য তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন। পরে আদালতে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান।

নাদিরার স্বামী এনামুল হক গাজীর দাবি, পুলিশ তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেছে।এ ছাড়া ঘর থেকে গরু বিক্রির এক লাখ ১৯ হাজার ৫৫০ টাকা, সোনার চেইন, আংটি ও মোবাইল ফোন নিয়ে গেছে।

এদিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির ১৯ হাজার ৫৪০ টাকা, তিনটি মোবাইল ফোনসহ নাদিরাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হক গাজী জানান, তিনি ২০ বছর ইউপি সদস্য ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম রেজার সঙ্গে তার জমির বিরোধের মামলা রয়েছে। সেই মামলার পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করে।তাকে না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার কথা বলে থানায় নিয়ে যায়।

তিনি বলেন, ‘সেলিম রেজার পক্ষ হয়ে পুলিশ আমার স্ত্রীকে নির্যাতন করে মেরে ফেলেছে। এমনকি থানায় খাবার দিতেও দেয়নি। স্ত্রীকে মেরে ফেলে আমাকে থানায় ডেকেছে। কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ার জন্যও হুমকি দিচ্ছে।’

ঘটনা ধামাচাপা দিতে বাকেরগঞ্জ থানা পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, নিহত নারীর মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। পরে ময়নাতদন্ত করে মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘আদালতে আনার আগে পথে ওই নারীর মৃত্যু হয়েছে। তাই কী মামলায় তিনি আসামি ছিলেন সেটা আমি জানি না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com