Home » পটুয়াখালী » বাউফল » তেঁতুলিয়া নদীতে একটি সেতু বদলে দিতে পারে দক্ষিণাঞ্চলের ভাগ্য
১০ September ২০২৬ Thursday ২:৪৯:০৬ PM
তেঁতুলিয়া নদীতে একটি সেতু বদলে দিতে পারে দক্ষিণাঞ্চলের ভাগ্য
অনলাইন নিউজ ডেস্ক:
ভোলা ও পটুয়াখালীর বাউফলের মাঝ দিয়ে বয়ে যাওয়া তেঁতুলিয়া নদীর ওপর মাত্র সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ একটি সেতু বদলে দিতে পারে পুরো দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগের দৃশ্যপট। ভোলার ভেলুমিয়া থেকে বাউফলের ধূলিয়া পর্যন্ত প্রস্তাবিত এই সেতু নির্মিত হলে ভোলা-বরিশাল সরাসরি যোগাযোগের পাশাপাশি পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার সঙ্গে একটি অভূতপূর্ব সড়ক নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সরাসরি সড়ক যোগাযোগের দাবি থাকলেও ভোলা-ভেদুরিয়া-লাহারহাট রুটে ১০ দশমিক ৮৭ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকার বিপুল ব্যয় প্রকল্প বাস্তবায়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ভোলার বাংলাবাজার জিরো পয়েন্ট থেকে ভেলুমিয়া, তেঁতুলিয়া নদীর ওপর সাড়ে ৩ কিলোমিটার সেতু এবং বাউফলের ধূলিয়া-নেহালগঞ্জ হয়ে বরিশালে যুক্ত হওয়ার বিকল্প রুটটি এখন নতুন সম্ভাবনা হিসেবে সামনে এসেছে।
প্রস্তাবিত রুটের শুরু ভোলার বাংলাবাজার জিরো পয়েন্ট থেকে। বাগমারা ব্রিজ হয়ে ভেলুমিয়া চর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়ক রয়েছে। এরপর ভেলুমিয়া থেকে বাউফলের ধূলিয়া পর্যন্ত তেঁতুলিয়া নদীর ওপর প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। সেতুটি নির্মিত হলে ধূলিয়া থেকে হোসনাবাদ রিভারসাইড, গোবিন্দপুর, জিরাইল পাটকাঠী, কারখানা, মাতুব্বর বাজার, নেহালগঞ্জ হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে।
সরকারি তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট প্রকল্পে সেতু অংশের দৈর্ঘ্য প্রায় ১০ দশমিক ৮৭ কিলোমিটার এবং সম্ভাব্য ব্যয় প্রায় ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা