Current Bangladesh Time
Tuesday September ১৫, ২০২৬ ৬:৫৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » ঢাকা-ভোলা রুটে ফেরি চালু, সময় লাগবে ৭ ঘণ্টা
১৪ September ২০২৬ Monday ২:১০:২৪ PM
Print this E-mail this

ঢাকা-ভোলা রুটে ফেরি চালু, সময় লাগবে ৭ ঘণ্টা


আমাদের বরিশাল ডেস্ক:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) প্রথমবারের মতো ভোলা-ঢাকা নৌ রুটে সরাসরি ফেরি সার্ভিস চালু করেছে। ভোলার ইলিশা থেকে কাঁচপুর পর্যন্ত সময় লাগবে ৭ থেকে ৮ ঘণ্টা।এতে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি কমবে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা।

দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে আনুষ্ঠানিকভাবে এই ফেরি সার্ভিস চালু করা হয়েছে। গত মঙ্গলবার বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নামে ফেরি দুটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

পূর্বে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুট ব্যবহার করে রাজধানীতে পৌঁছাতে যানবাহনগুলোর সময় লাগত ১২ থেকে ১৪ ঘণ্টা।শুষ্ক মৌসুমে এই সময় বেড়ে যায় দুই থেকে তিন গুণ। পরিবহন শ্রমিক ও মালিকরা বলছেন, ইলিশা-কাঁচপুর রুট চালু হওয়ায় তাদের সময় ও খরচ দুটিই কমবে।

কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে দাবি বিআইডব্লিউটিসির।

ভোলার ইলিশা ফেরিঘাট বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. কাওছার আহাম্মেদ খান বলেন, ‘এখন আপাতত ১৪টা ট্রাক এবং ৫-৭টা ছোট গাড়ি আমরা পারাপার করছি।কাঁচপুরে হওয়ার সুবিধাটা হচ্ছে, ঢাকা শহরের দিনের বেলা কোনো ট্রাক ঢুকতে পারে না। যানজট তৈরি হয়, যে কারণে কাঁচপুরে হলে যেকোনো জায়গা পণ্য আনলোড করতে পারবে।’

এদিকে ফেরির যৌক্তিক ভাড়া নির্ধারণের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করছি। সেবার মান কিভাবে বাড়ানো যায়, ফেরির সংখ্যা কিভাবে বাড়ানো যায়, কিভাবে শৃঙ্খলা আনা যায়, যৌক্তিক ভাড়া নির্ধারণ করা যায়, সে ব্যাপারে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং অন্যান্য সংস্থা কাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ
সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com