Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ৩:২২ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে বিছানায় পড়েছিলো  বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
২৯ October ২০২৬ Thursday ১২:৩১:৫১ PM
Print this E-mail this

গৌরনদীতে বিছানায় পড়েছিলো  বৃদ্ধের অর্ধগলিত মরদেহ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া দশটার দিকে বৃদ্ধের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সরদার জানিয়েছেন, বিল্বগ্রাম বাজারে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন আব্দুল খালেক। সর্বশেষ গত সোমবার তাকে বাজারে দেখা গেছে। এরপর আর তাকে কেউ বাজারে দেখেননি। বুধবার সন্ধ্যায় তার (খালেক) বসতঘরের পাশ দিয়ে লোকজন যাতায়তের সময় দুর্গন্ধ পান। পরবর্তীতে স্থানীয়রা বসতঘরের কাছে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখে থানা পুলিশকে খবর দেয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে বিছানায় পড়ে থাকা বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন। ওসি আরো জানিয়েছেন, বসতঘরে তিনি (খালেক) একাই বসবাস করতেন। তার এক ছেলে এবং এক মেয়ে ঢাকায় থাকেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com