ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামীর বসতঘর থেকে জাল নোট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় কাওসার খানের বসতঘরে অভিযান চালিয়ে হাসি আক্তারকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫০০ টাকার ৯২টি এবং ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক হাসি আক্তার ভাটারাকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর স্বামী কাওসার খান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি)/২৫ডি ধারায় মামলা করেছেন।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক নারীকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়