Current Bangladesh Time
Tuesday November ৩, ২০২৬ ১২:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » কাজিরহাটে জমি বিরোধে শাশুড়ি-পুত্রবধূকে কুপিয়ে জখম, মামলায় গ্রেপ্তার ১
৩ November ২০২৬ Tuesday ১০:২৪:১৫ AM
Print this E-mail this

কাজিরহাটে জমি বিরোধে শাশুড়ি-পুত্রবধূকে কুপিয়ে জখম, মামলায় গ্রেপ্তার ১


প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৭ নং ভাসানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ খলিশাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাশুড়ি ও পুত্রবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মামলার প্রধান আসামি মামুন রাড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৬টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামুন রাড়ি ও জামাল চৌকিদারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামাল চৌকিদারের মা সানোয়ারা বেগম ও স্ত্রী শোভা বেগম বিরোধের বিষয়টি শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, এ সময় মামুন রাড়ির দুই ভাই মাসুম রাড়ি ও সুমন রাড়ি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সানোয়ারা বেগম ও শোভা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। তাঁদের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়দের সহযোগিতায় কাজিরহাট থানা পুলিশ আহত দুই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।এ ঘটনায় জামাল চৌকিদার কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গত রবিবার মামলার ১ নম্বর আসামি মামুন রাড়িকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, মামলার প্রধান আসামি মামুন রাড়িকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের নাম জানানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com