Current Bangladesh Time
Sunday November ৮, ২০২৬ ৬:০২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » ভোলায় স্ত্রীকে দিয়ে স্বামীর যৌ/ন ব্যবসা, দম্পতি আটক
৭ November ২০২৬ Saturday ৬:৩৮:১৫ PM
Print this E-mail this

ভোলায় স্ত্রীকে দিয়ে স্বামীর যৌ/ন ব্যবসা, দম্পতি আটক


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা করার সময় স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ সময় দুই খদ্দের পালিয়ে যায়।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরান হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন ঝোঁপ থেকে আটক করে স্থানীয়রা। এই সময় তাদের কাছ থেকে ২৬ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

শনিবার দুপুর ১১টায় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করে পুলিশ।

আটক স্বামী মিজান উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও স্ত্রী রাণি বেগম ( ছদ্মনাম) উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। এলাকায় তিনি জাটকি মিজান নামে পরিচিত।  

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে হোন্ডা চালক মাজেদের সহায়তায় হাজিরহাট ইউনিয়নের পুরাতন হাসপাতাল এলাকার স্লুইসগেট সংলগ্ন বেড়ীবাঁধার ওপর স্ত্রীকে নিয়ে আসে স্বামী মিজান। হোন্ডা চালক মাজেদের মধ্যস্থতায় দুই খদ্দের সাথে যৌনকর্ম করার জন্য ৫ হাজার টাকা চুক্তিতে করেন স্বামী মিজান। পরে স্থানীয়রা টের পেলে স্বামী-স্ত্রী দুইজনই স্লুইজগেট সংলগ্ন ঝোঁপে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। তবে হোন্ডা চালক মাজেদ ও দুই খদ্দের পালিয়ে যায়। পরে পুলিশ আটক স্ত্রী রাণি বেগম (ছদ্মনাম) কাছ থেকে ২৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে আটককৃত স্বামী মিজান ও স্ত্রী জানান, পেটের দায়ে তারা যৌন ব্যবসা করছে। তবে নিষিদ্ধ ইয়াবা তাদের নয়। হোন্ডা চালক মাজেদ তাদের কাছে রেখে পালিয়ে যায়।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, আটকের পর দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com