Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১২:৩৯ PM
Barisal News
Latest News
Home » সংবাদ বিজ্ঞপ্তি » ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
২৮ August ২০১৩ Wednesday ৭:০৮:২০ PM
Print this E-mail this

ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালিত


ইসলামী ব্যাংকের বরিশাল হাটখোলা চকবাজার শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) আওতাধীন নয় শতাধিক নারী সদস্যের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে বরিশাল সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের এ আর খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসব গাছের চারা বিতরন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ ইয়ানুর রহমান।

হাটখোলা চকবাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিএস কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক আবদুল মালেক খান, চর আইচা আবদুর রশিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনসার আলী প্রমুখ। প্রধান অতিথি ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ ইয়ানুর রহমান তার বক্তব্যে পরিবেশ রক্ষা ও দেশের সামগ্রিক উন্নয়নে বৃক্ষ রোপনের ভূমিকা তুলে ধরেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com