Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১০:৪৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » বিটিভি’র ৫০ বছর পূর্তিতে বরিশালে নানা আয়োজন
২৫ December ২০১৩ Wednesday ৬:৩৩:৩৯ PM
Print this E-mail this

বিটিভি’র ৫০ বছর পূর্তিতে বরিশালে নানা আয়োজন


Barisal-BTVবর্নাঢ্য আনন্দ র‌্যালী, কেককাটা, আলোচনা সভা সহ নানা আয়োজনে বুধবার বরিশালে বিটিভির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বিটিভি’র ৫০বছর পূর্তির পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা ও বিটিভি’র পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মো: নুরুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের ডি.আই.জি. ডাঃ আব্দুর রহিম, বরিশালের জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম , মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দিন, বরিশাল প্রেসক্লাব সভাপতি এড. মানবেন্দ্র বটব্যাল, বিটিভির বরিশাল সংবাদ প্রতিনিধি গাজী শাহ রিয়াজ সহ বরিশালের বিভিন্ন স্তরের বাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্নাঢ্য আনন্দ র‌্যালীর উদ্ভোধন করা হয়। র‌্যালীটি নগরীর অশ্বিনী কুমার হল থেকে  শুরু হয়ে সদর রোড সহ নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বিটিভির বরিশাল কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে আবহমান বাংলার কৃষ্টি-কালচার ,ইতিহাস ঐতিহ্য তুলে ধরে শিশুদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।

র‌্যালীতে আরো অংশ গ্রহন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.আফজালুল করিম, জাসদ বরিশাল জেলা সভাপতি এড. আব্দুল হাই মাহবুব, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ, সেক্টর কমান্ডারস ফোরাম সাধারন সম্পাদক কাজল ঘোষ, বরিশাল জেলা মুক্তিযোদ্বা কমান্ডের সহকারী কমান্ডার গাজী শাহ জামাল উদ্দিন, বরিশাল প্রেসক্লাব নবনির্বাচিত সাধারন সম্পাদক পুলক চাটার্জী ,বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ,সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার ।

এছাড়ও উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ, বরিশালের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বরিশালের সকল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ। বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতৃবৃন্দ,অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ বিভাগীয় কমিটি সদস্য। বরিশালের প্রিন্টও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালী শেষে অতিথিরা বাংলাদেশ টেলিভিশন বরিশাল অফিসে ৫০ বছর পূতির্তে কেক কাটেন।

সবশেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক মো: শহীদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্ততায় বরিশালের বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশের মানুষের নিকট সুস্থ ধারার গনমাধ্যম হিসেবে বিটিভি যে স্থান করে নিয়েছে তা আরো  প্রসারিত হবে। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন মুক্তিযুদ্বের চেতনায় উদ্বুদ্ধ থেকে তার কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবে। আজকের ৫০ বছর পূর্তিতে বরিশালবাসীর পক্ষ থেকে জানাই বিটিভির সকলের প্রতি সেই শুভ কামনা। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ টেলিভিশন’র উত্তরোত্তর সমৃদ্ধি ও  সার্বিক মঙ্গল কামনা করেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com