বরিশালে এ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল এচিভার্স সামিট
দি হাঙ্গার প্রজেক্ট-বরিশাল অঞ্চলের উদ্যোগে ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ১১ মার্চ মঙ্গলবার বরিশালের লেডিস ক্লাব মিলনায়তনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল এসিভার্স সামিট। এই ইয়ুথ সামিট আয়োজন করেছে বরিশাল আঞ্চলের এ্যাকটিভ সিটিজেনসরা।
দিনব্যাপী এ সামিটে আগত এ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডাররা তাদের গৃহিত সামাজিক উদ্যোগগুলো প্রদর্শন করবে। তারা প্রতিটি উদ্যোগের বর্তমান অবস্থা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরবে এবং কার্যক্রম এগিয়ে নেবার জন্য পরবর্তী করণীয় নির্ধারণ করবে। সেইসাথে সামাজিক উদ্যোক্তাদের সফলতার কাহিনী উপস্থাপন, সফল উদ্যোগগুলোর স্বীকৃতি প্রদান, মুক্ত আলোচনা, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়, মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১৫ থেকে ২৫ বছর বয়সী যে কোন শিক্ষার্থী এই ইয়ুথ সামিটে অংশ নিতে পারবে।
এ্যাকটিভ সিটিজেনস রিজিওনাল এচির্ভাস সামিট এর যে কোন তথ্যের জন্য ০১৯১৭১১৩১১৮ (রাকিব) ০১৭১০০২০১০০ (সাইফুল) ০১৭১১১২০৯৬৬ (মিতা) ফোন নম্বর ও meher.afroj@thp.org ইমেলে যোগাযোগ করা যাবে।
সামিট আয়োজনের প্রকাশনা, ডকুমেন্টেশনও গণমাধ্যম উপকমিটির সমন্বয়ক সোহানুর রহমান জানান, ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্টের অংশীদারিত্বে ২০০৯ সাল থেকে সারাদেশে এ্যাকটিভ সিটিজেনস কর্মসূচীর পরিচালিত হচ্ছে। ‘বিশ্বব্যাপী সংযুক্ত এবং স্থানীয়ভাবে সম্পৃক্ত’ এই স্লোগান ধারণ করে এ্যাকটিভ সিটিজেনস কর্মসূচী একটি শান্তি ও সোহার্দ্যের পৃথিবী তৈরীতে একদল তরুণ-তরুণীর মাঝে আস্থা ও বোঝা-পড়া সৃষ্টি এবং ইয়ূথ লিডার হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত, সংগঠিত ও ক্ষমতায়িত করছে। ফলে তারা নাগরিকত্ববোধে উদ্বুদ্ধ হয়ে স্থানীয় সম্পৃক্তি ও বৈশ্বিক সংযুক্তির মাধ্যমে স্থায়ীত্বশীল উন্নয়নে অবদান রাখতে পারছে।
এ পর্যন্ত ৪০০ টি প্রশিক্ষণের মাধ্যমে সারাদেশে ১৫ হাজারের বেশী এ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৮০০ টি সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে এবং বৈশ্বিকভাবেও সম্পৃক্ত হচ্ছে। এখন পর্যন্ত বরিশাল থেকে এ পর্যন্ত দুই জন তরুণ/তরুণী স্কটল্যান্ড ও পাকিস্থান অনুষ্ঠিত বৈশ্বিক কর্মসূচীতে অংশ নিয়েছেন।
|