বরিশালে রবি কর্মীদের জন্য হেলথ ক্যাম্প
বরিশাল ডায়াবেটিকস অ্যাসোসিয়েশনের সহায়তায় সোমবার একটি হেলথ ক্যাম্পের আয়োজন করে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
বরিশাল রবি সেবা কেন্দ্রে সোমবার হেলথ ক্যাম্পে রবি’র কর্মীরা ব্লাড সুগার, ব্লাড প্রেসার, লিপিড প্রোফাইল, এস. ক্রিয়েটিন (কিডনি ফাংশন) ও এসজিপিটি (লিভার ফাংশন) পরীক্ষার সুযোগ পেয়েছেন।
সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আয়োজিত এই হেলথ ক্যাম্পে রবি’র কর্মীরা অংশ নেন। এ সময় রবি’র বরিশাল সেবা কেন্দ্রের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|