Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ২:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বানারীপাড়া » টেম্পু চাপায় নিহত বৃদ্ধের লাশ নিয়ে সড়ক অবরোধ
১৩ August ২০১৪ Wednesday ৪:৫৮:২০ PM
Print this E-mail this

টেম্পু চাপায় নিহত বৃদ্ধের লাশ নিয়ে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রসড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু হওয়ায় লাশ নিয়ে বরিশাল বানারীপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

বুধবার দুপুর ১২ থেকে ঘন্টাব্যাপী বানারীপাড়া সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে ক্ষতিপূরণের আশ্বস দিলে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান- ৭ আগস্ট বিকেলে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের আ. ছত্তার (৬০) নামক বৃদ্ধ মাহিন্দ্রা টেম্পুর চাপায় আহত হন।

গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার রাতে বৃদ্ধ আ. ছত্তার মারা যান। আজ বেলা ১২টার দিকে তার মৃতদেহ এলাকায় নিয়ে আসলে বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে।

এসময় সড়ক অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি আরো জানান- ঘটনাস্থলে পুলিশ গিয়ে জনতার দাবী অনুযায়ী ওই পথে মাহিন্দ্রা টেম্পু চলাচল বন্ধ এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে ঘন্টা খানেক পর সড়ক অবরোধ তুলে নেয় সংক্ষুব্ধরা।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com