পুলক চ্যাটার্জীর ওপর হামলা ৩ জনকে আসামী করে মামলা: শাস্তির দাবী নিজস্ব প্রতিবেদক
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীকে হত্যা চেস্টার ঘটনায় মামলা হয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলক বাদী হয়ে মঙ্গলবার রাতে এই মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করা হয়েছে। কোতয়ালী থানার এসআই মহিউদ্দিন শেখ’কে এই মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
এদিকে হামলায় জড়িত সন্দেহে ওই রাতেই হাসপাতাল থেকে আটক মুখদেব মুখার্জী ওরফে সুবলকে এই মামলায় সন্দিগ্ন আসামী হিসেবে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিউদ্দিন।
এদিকে এ হামলার ঘটনায় বিভিন্ন স্থানে নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন ন্যাক্কার জনক এ হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিী জানিয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো এবং প্রেস বিজ্ঞপ্তির খবর:
বিএনপি: হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানান বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিজা আলমগীর বলেন- আওয়ামী সরকার ক্ষমতার মোহে এবং দাপটে উন্মাদ হয়ে গেছে। এজন্য জনসমাজের মুখপাত্র সংবাদকর্মীদের গ্রেপ্তার এবং তাদের ওপর হামলা ও নির্যাতনের মাত্রা বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সমকালের বরিশাল ব্যুরো চীফ পুলক চ্যাটার্জির ওপর বর্বর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে।
তিনি বলেন- যে পৈশাচিক কায়দায় পুলক চ্যাটার্জির ওপর হামলা চালানো হয়েছে তাতে একথা নিশ্চিতভাবে বলা যায়-দেশ থেকে বাক-ব্যক্তি স্বাধীনতা, কথা বলার অধিকার ও আইনের শাসন পুরোপুরি তিরোহিত হয়ে গেছে। সরকারের এধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করে মির্জা আলমগীল বলেন, পুলক চ্যাটার্জির ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
ঝালকাঠি: হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঝালকাঠি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিয়াউল হাসান পলাশ (সমকাল চ্যানেল ২৪), সাধারন সম্পাদক মোঃ শফিউল ইসলাম সৈকত (ইত্তেফাক) সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। তারা এক বিবৃতিতে সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও কঠিন বিচার দাবি জানিয়েছেন।
বাবুগঞ্জ: হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বুধবার সকাল ১০টায় প্রেস ক্লাব হলরুমে প্রতিবাদ সভা করেছে বরিশাল বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাব ও রির্পোটার্স ইউনিটির কর্মরত সদস্যরা।
বুধবার সকালে উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচ এম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ প্রেস ক্লাব সাবেক সভাপতি হুমায়ুন করিব, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজাহান খান, প্রেস ক্লাব সাবেক সম্পাদক রফিকুল ইসলাম,প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান টুলু, দেলোয়ার হোসেন রাসেল, রিপোটার্স ইউনিটির সম্পাদক আব্দুল্লা মামুন,সাইদুল ইসলাম রিপন, আক্তার হোসেন খোকা, শফিকুল ইসলাম, মহিবুর ইসলাম সোহাগ, রুবেল হোসেন। সভায় বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মির্জাগঞ্জ: হামলার প্রতিবাদে মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি উত্তম গোলদার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মোঃ বাদল হোসেন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ ফারুক খান, বাউফল নিউজ এর মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ মোতাচ্ছিম বিল্লাহ জুয়েল, এ.বি.এম সিদ্দিকুর রহমান,সাউদ বাংলা অনলাইন পত্রিকার সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ আরো অনেকেই।
আগৈলঝাড়া: হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ । বুধবার আগৈলঝাড়া জাতীয় সাংবাদিক সংস্থা এক প্রতিবাদ সভার আয়োজন করে।
আগৈলঝাড়া জাতীয় সাংবাদিক সংস্থার আহবায়ক এম,এম,ইসলাম (মাহবুব), যুগ্ম আহবায়ক বীর মুক্তি যোদ্ধা কে এম শামসুর রহমান, সদস্য মোঃ নজরুল ইসলাম (রতন), মোঃ খোকন হাওলাদার, মোঃ জসীম উদ্দিন (পান্নু), মোঃ সেলিম পাইক, মোঃ মোয়াজ্জিম হোসেন (পারভেজ)প্রতিব চ্যাটার্জিাদ সভায় বক্তব্য রাখেন। তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা কারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান প্রশাসনের প্রতি।
অপর দিকে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্দ্যোগে বুধবার আগৈলঝাড়া উপজেলা সদরে পুলক চ্যাটার্জির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়। মানববন্ধনে আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, কালকিনি উপজেলার সাংবাদিকগন অংশ গ্রহন করেন।
হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব আল আমিন শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেকেন্দার আলম শেখ, কোষাধ্যক্ষ কবি মাহবুব আরা দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও নিন্দা জানিয়েছেন বরিশাল জেলা আরজেএফ’র সভাপতি কামরুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনবীর আলম খান সোহান প্রমুখ। আরজেএফ নেতৃবৃন্দ অনতিবিলম্বে সাংবাদিক পুলক চ্যাটার্জীর উপর হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |