সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিদ্যুতের খুটি বিলিন হয়ে ৫ গ্রাম অন্ধকারে প্রতিনিধি, বানারীপাড়া
বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙ্গনে পল্লি বিদ্যুতের খুটি বিলিন হয়ে যাওয়ায় ৫ গ্রামের তিন শতাধিক গ্রাহক ৫ দিন ধরে অন্ধকারে রয়েছে।
জানাগেছে, শনিবার ভোর রাতে দান্ডোয়াট গ্রামের ফেরীঘাট সংলগ্ন হাবিব মিয়ার বাড়ির সামনে থাকা পল্লি বিদ্যুতের ১টি খুটি সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙ্গনে বিলিন হয়ে যায়।
এসময় ওই এলাকা সহ উত্তর নাজিরপুর, শিয়ালকাঠী, গরোৎদ্দার ও বাইশারী গ্রামের একটি অংশের তিন শতাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়।
ওই এলাকায় গ্রাহক ছাড়াও ১টি রাইস মিল ও ২টি ওয়ার্কসপ রয়েছে।
পরে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের প্রচেষ্টায় পল্লি বিদ্যুৎ সমিতি টিকাদারের মাধ্যমে কাজ শরু করছেন বলে উপজেলা পল্লি বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |