Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১১:৩৬ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » বরিশাল সদর » পুলক চ্যার্টাজীর ওপর হামলায় গৌরনদীতে মানববন্ধন
২১ August ২০১৪ Thursday ৫:৩৬:০১ PM
Print this E-mail this

পুলক চ্যার্টাজীর ওপর হামলায় গৌরনদীতে মানববন্ধন
প্রতিনিধি, গৌরনদী


পুলক চ্যার্টাজীর ওপর হামলায় গৌরনদীতে সাংবাদিকদের মানববন্ধনবরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যার্টার্জীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও কালকিনি উপজেলার সাংবাদিকদের সম্বনয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে গৌরনদী প্রেসক্লাবের সভপাতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া,

খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ জামাল উদ্দিন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক একেএম আজাদ রহমান, উজিরপুর প্রেসক্লাবের সহসভাপাতি এমদাদুল কাশেম সেন্টু,

কালকিনি প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক এইচএম নাসির উদ্দিন, এসএম জুলফিকার, সঞ্জয় পাল, খোকন আহমেদ হীরা, আমিন মোল্লা, উত্তম দাস, বদরুজ্জামান খান সবুজ প্রমুখ। বক্তারা বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক পুলক চ্যার্টাজী’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ হামলাকারীদের চিহিৃত করে গ্রেফতারসহ শাস্তি দাবি জানান।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com