গ্রামীণ জনপদে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নাটক প্রদর্শণী সংবাদ বিজ্ঞপ্তি
নাগরিক উদ্যোগের আয়োজনে সালিশের মাধ্যমে স্থানীয় বিরোধ মীমাংসার লক্ষ্যে ব্যপক জনসচেতনতা গড়ে তোলার জন্য ওয়ার্ড পর্যায়ে নাটক প্রর্শদন করা হয়।
১০ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত ‘অপরাজিতা’ ও ‘মীমাংসা’ নামে ২ টি নাটকের মোট ৩৪ টি প্রদর্শনী করা হয়।
‘স্থানীয় পর্যায়ে আইনগত সেবার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রকল্পের” আওতায় বরিশাল ও ঝালকাঠী জেলার ১৫ টি ইউনিয়নে উদ্যোগ নাট্যদলের প্রযোজনায় এ নাটক প্রদর্শিত হয়।
প্রদর্শণীগুলোর মধ্যে বাল্যবিবাহ রোধ, নারীর শিক্ষা, যৌতুক, নারী নির্যাতন, জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধ ও আইনের মাধ্যমে সুরক্ষা পাওয়ার উপায়ই নাটক দুটির মূল বিষয়।
উদ্যোগ নাট্যদলের এ প্রদর্শণী নিয়ে তৃণমূল পর্যায়ের দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
তারা এ কর্মকান্ডের মাধ্যমে একাধারে যেমন অধিকার সচেতন হয়েছেন তেমনি আবহমান লোক-সংস্কৃতির মাধ্যমে বিনোদিত হয়েছে।
|