আইনগত সহায়তা বিষয়ক প্রশিক্ষণ শেষ নিজস্ব প্রতিবেদক
বরিশালে নাগরিক উদ্যোগের আয়োজনে দুই দিন ব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ রোববার সমাপ্ত হয়েছে।
আভাস প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত মানবাধিকার ও আইনগত সহায়তা বিষয়ে প্যানেল আইনজীবীদের এই প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সাবেক জেলা জজ ও ব্লাস্টের পরিচালক এস. এম. রেজাউল করীম এবং প্রকল্প সমন্বয়কারী নাদিরা পারভিন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহাকারী জজ রাফিয়া ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন- এ্যাডভোকেটরা সমাজে মানবাধিকার কর্মীর ন্যায় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারা একাধারে পেশাগত দায়িত্ব পালন করছেন, অন্যদিকে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছেন।
আজ এমন একটি কাজকে সাধুবাদ জানাই এবং আশা করছি প্যানেল আইনজীবীগণ যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই দায়িত্ব পালন করছেন তা যেন সমুন্নত থাকে।
এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কর্মসূচি কর্মকর্তা মোঃ রেজবিউল কবির ও সুপ্রিয় দত্ত, সুকুমার মিত্র, এ্যাডভোকেট শামিম আল মামুন।
ঝালকাঠি ও বরিশাল জেলার মোট ২০ জন প্যানেল আইনজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের বিষয় ও পরবর্তী করনীয় দিক নিয়ে প্রশিক্ষানার্থীদের মধ্যে এ্যাডভোকেট জসিম উদ্দিন নকিব, এ্যাডভোকেট হোসেন আকন খোকন, এ্যাডভোকেট দেবাশীষ রায়, এ্যাডভোকেট সাকিনা আলম লিজা আলোচনা করেন।
|