Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৭:০৭ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » সংবাদ বিজ্ঞপ্তি » ‘সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে’
২৩ September ২০১৪ Tuesday ৪:০০:১১ PM
Print this E-mail this

‘সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে’
সংবাদ বিজ্ঞপ্তি


‘সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে’ঝালকাঠি উপজেলা নির্বাহী অফিসার শামীমা ফেরদৌস বলেছেন- পারিবারিক সহিংসতা প্রতিরোধে চেয়ারম্যান মেম্বরদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধে জিও, এনজিও এবং সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।

পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনকে কার্যকর করতে স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সমাজের সর্বস্তরের জনগণকে আরো অগ্রনী ভূমিকা রাখতে হবে। নাগরিক উদ্যোগের আয়োজনে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন) ২০১০-এর কার্যকর প্রয়োগে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার সকাল ১০ টায় ঝালকাঠি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এ্যাডভোকেট, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও নাগরিক উদ্যোগের বিভিন্ন দলের সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি আ: হক তালকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, মো: লিয়াকত আলী খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা,

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক আক্কাস শিকদার, সুজন সভাপতি মো: হেমায়েদ উদ্দিন হিমু, ইউনিয়ন চেয়ারম্যান মো: ওয়ারেজ আলী খান, মো: মঈন তালুকদার, আ: রহিম মিয়া, মো: জাকির হোসাইন,

আমিনুল ইসলাম লিটন, সরদার জাহিদুল ইসলাম, ম্যানেজার (অর্থ ও প্রশাসন) নাগরিক উদ্দ্যোগ, হোজ্জাতুল ইসলাম সোহাগ, মোঃ রেজবিউল কবির, সুকুমার মিত্র, অপূর্ব কুমার রায়, হিব্রাহিম মিয়া প্রমুখ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com