Current Bangladesh Time
Thursday September ১৭, ২০২৬ ৫:৫৮ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » দেশ জুড়ে » নাসিরনগরে এবার হিন্দুদের ঘরে আগুন
৪ November ২০১৬ Friday ১:৩০:১২ PM
Print this E-mail this

নাসিরনগরে এবার হিন্দুদের ঘরে আগুন
অনলাইন ডেস্ক


নাসিরনগরে এবার হিন্দুদের ঘরে আগুনভাঙচুর ও লুটপাটের পাঁচ দিন পর এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রোববার নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন, প্রশাসন ও পুলিশ বলছে, উপজেলা সদরের মধ্যপাড়ার অমর দেবের রান্নাঘর, দক্ষিণপাড়ার বাসিন্দা ফুলকিশোরের গোয়ালঘর, একই এলাকার মৃণাল কান্তির রান্নাঘর ও জ্বালানি কাঠ রাখার ঘরসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

রাতেই স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয়। তবে কয়েকটি রান্নাঘর ও গোয়ালঘর পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমেদ। তাঁর ভাষ্য, ৮ থেকে ১০টি বসতঘর ও গোয়ালঘরে আগুন দেওয়া হয়েছে। সেগুলো ‘পরিত্যক্ত’ বলে তিনি জানান।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মাঝেই নতুন করে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাসিরনগর উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আধেশ চন্দ্র দেব।

তিনি জানান, এ অগ্নিসংযোগের ঘটনায় হিন্দুদের মাঝে উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিমের ভাষ্য, পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের খোঁজ করছে পুলিশ। অপরাধীরা কেউ ছাড় পাবে না বলে তিনি জানান। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি বিষয়কে কেন্দ্র করে গত রোববার নাসিরনগরে প্রায় ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা দুটি মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা দুই হাজার ৪০০ জন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে শনিবার গ্রেপ্তার হওয়া রসরাজ দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

হামলার চার দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আসনের সাংসদ ছায়েদুল হক ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি উপজেলা সদরের চারটি সর্বজনীন মন্দির, কয়েকটি পারিবারিক মন্দির ও ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। তিনি দাবি করেন, সব স্বাভাবিক আছে।

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন বলছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ছিল সুপরিকল্পিত। একটি চক্রান্তকারী গোষ্ঠী দেশে অরাজকতা তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসন ও পুলিশ বাহিনীর দূরদর্শিতার অভাব, উদাসীনতা এবং অবহেলা এ হামলার সুযোগ করে দিয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই : ট্রাইব্যুনালকে জিয়াউল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com