ভোলায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ১৩লাখ টাকার ক্ষতি
ভোলা, ৪ নভেম্বর (অচিন্ত মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নুরউদ্দিন বাজারে আগিুকান্ডে অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৩লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা ও স্থানীয়রা জানান, ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ৪টার দিকে একটি দোকানের বৈদুতিক সর্ট সার্কিক থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে চারপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর ডাক-চিৎকারে চারদিকের মানুষ জনরা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভোর রাত ৫টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
এ সময় আগুনে ১টি মুদি দোকান, ১ টি চায়ের দোকান, একটি ফার্মেন্সি, টেইলার্স দোকান ও একটি মুদি এবং একটি পল্ট্রি ফার্মসহ আরও ২টি দোকান সম্পূর্ন পুড়ে যায়। এতে ওই সকল দোকানের প্রায় ১৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাহাবুদ্দিন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের বরিশাল ডটকমকে বলেন, দমকল বাহিনীর সদস্যা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সরকারীভাবে এতে ক্ষতির পরিমান সাড়ে ৪লাখ টাকার একটি তালিকা তৈরী করা হয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |