Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে যৌন হয়রানির দায়ে ১০ বছরের শিশু গ্রেপ্তার
৪ November ২০১১ Friday ৭:৫৭:৩৩ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে যৌন হয়রানির দায়ে ১০ বছরের শিশু গ্রেপ্তার


বরিশাল, ৪ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): মেহেন্দিগঞ্জে যৌন হয়রানির অভিযোগে ১০ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিশুটির নাম রাজিব। সে মেহেন্দিগঞ্জের নতুনচর সিলন্দিয়া রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও স্থানীয় জাহা্‌ঙ্গীর মাঝির ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের খোকনের দায়ের করা মামলায় পুলিশ ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করে। শিশুটির পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই মামলা দায়ের করা করেছেন প্রধান শিক্ষক আবু তাহের।

৪ নভেম্বর শুক্রবার থানা হাজতে রাজিব সাংবাদিকদের জানায়, তাকে কেন পুলিশ ধরে এনেছে তা সে জানেনা। তবে রাজিবের পারিবারিক সুত্র অভিযোগ করেছে, প্রধান শিক্ষক আবু তাহেরের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ওই মামলা দায়ের করা হয়েছে।

এদিকে জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবু তাহের আমাদের বরিশাল ডটকমকে জানান, সহপাঠী এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল রাজিব। প্রায়ই পথেঘাটে ওই ছাত্রীকে উক্তত্য করতো। ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা ডাঃ জুলফিকার মোঃ গাজ্জালী আমাদের বরিশাল ডটকমকে জানান, রাজিবের পরিবার তাকে সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। প্রধান শিক্ষক মামলা করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com